1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 4:34 pm

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
  • 30 Time View

ঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী। রোববার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর। এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। তাদের দাবি, অর্থের বিনিময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বক্তারা দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ করা কয়েকজন সার ডিলারের নামও উল্লেখ করেন। তারা এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost