1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 5:32 pm

ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
  • 18 Time View

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে রবিউল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাংবাড়িয়া খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল ওই এলাকার সানোয়ার হোসেনের ছেলে। সে ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিল রবিউল। পথে ভাংবাড়িয়া খালপাড়া এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে রবিউল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost