1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 5:33 pm

নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
  • 90 Time View

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আরিফকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন বিজয় চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সহসভাপতি মো. মিজানুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল মালেক চৌধুরী, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম সেলিম, জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহসভাপতি আব্দুর রউফ ভূঁইয়া, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, সংগঠনের কোষাধ্যক্ষ আতাউল হাসান দিনার, দপ্তর সম্পাদক মাহফুজুল হক জিকু, সহসাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও জোনায়েদ হোসেন জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফরহাদ রাজ, রূপসী বাংলা টিভির জেলা প্রতিনিধি আল আমিন এবং মোহাম্মদ উমর ফারুকসহ অনেকে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাঁরা সাংবাদিক লুৎফুজ্জামান আরিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost