
নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার)-এর সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) বাদ মাগরিব নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর আড়ংয়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তারা নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রশিদুল ইসলাম লাল মিয়াকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, দলের দুঃসময়ে লাল মিয়া নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সহযোগিতায় কাজ করে আসছেন তিনি। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান বক্তারা। চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়া বলেন, “আগামীর নারায়ণপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতিমুক্ত করতে চাই। শিক্ষা ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।” নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. রশিদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটিরশিল্পবিষয়ক সহ-সম্পাদক মো. হারুন-অর-রশিদ (বি.এ), নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোনায়েম খান, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সিরাজুল ইসলাম (নায়েব), সাবেক শিক্ষক শামসুজ্জামান মুস্তফা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সার্জেন্ট রফিকুল ইসলাম আলকাছ ও মো. আতাউর রহমান, অর্থবিষয়ক সম্পাদক সার্জেন্ট হারুন অর রশিদ (হারুন), দপ্তর সম্পাদক আল-আমির সরকার চন্দন, বেলাবো উপজেলা মহিলা দলের নেত্রী শাবনাজ জেবা, নরসিংদী জেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সহ-সভাপতি মো. সুমন মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শাহাবুদ্দিন শাফু, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা এরশাদ মিয়া, জালালাবাদ গ্রাম কমিটির সভাপতি কবির হোসেন এবং তরুণ ছাত্রনেতা সোয়েব। এ সময় নারায়ণপুর ইউনিয়নের নবীন-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply