
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেলি (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের বকরীপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ইমরান হোছাইনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে বকরীপাড়া গ্রামের সাইফুলের মেয়ে ও নাইমুরের স্ত্রী বেলিকে তার বসতবাড়ির উত্তর পাশের দরজাযুক্ত চারচালা টিনের ঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো ও শনাক্ত করা স্থান থেকে ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে জব্দ করেন অভিযানকারী দলের সদস্যরা। এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply