1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 6:17 pm

খাগড়াছড়ির ৪ দুর্গাপূজা মণ্ডপে ইউপিডিএফ গণতান্ত্রিকের আর্থিক অনুদান

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
  • 49 Time View

শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

শান্তি-সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে খাগড়াছড়ির চারটি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে ইউপিডিএফ গণতান্ত্রিক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মধুপুরস্থ সংগঠনটির কার্যালয়ে এ অনুদান বিতরণ করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুর্গাপূজা মণ্ডপ কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা। এ সময় তিনি বলেন, আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সহায়তা করা ইউপিডিএফ গণতান্ত্রিকের নতুন কোনো উদ্যোগ নয়। প্রতি বছর বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের উৎসবে পাশে থেকে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। তিনি আরও বলেন, শুধু ধর্মীয় উৎসব নয়, দুর্যোগ মোকাবিলা, শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, বিশুদ্ধ পানি সরবরাহ, বাসস্থান নির্মাণ ও বিনোদনসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও ইউপিডিএফ গণতান্ত্রিক সহযোগিতা করে আসছে। সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানুষের পাশে থাকাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক। জনমানুষের আস্থার সংগঠন হিসেবে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বক্তারা। এ সময় দুর্গাপূজা উৎসব আরও আনন্দমুখর করতে সব সম্প্রদায়ের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ির চারটি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost