1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 6:16 pm

কুষ্টিয়া সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

রফিক, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
  • 36 Time View

কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার জিয়ারখী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহিদুল ইসলাম বিপ্লব। কর্মসূচির আওতায় দল-মতনির্বিশেষে সুবিধাভোগী পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহিদুল ইসলাম বিপ্লব বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা সমপরিমাণ অর্থ দেওয়ার কথা রয়েছে। এ কার্ড নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, দল-মতনির্বিশেষে সবার ওপরে দেশের জনগণ। তাই অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও এ কর্মসূচির আওতায় কার্ড পাবেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, জিয়ারখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost