
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কাশেম মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পশ্চিমহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাশেম মিয়া পশ্চিমহাটি গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল পশ্চিমহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় কাশেম মিয়াকে তার বড় ভাইয়ের বসতঘর থেকে আটক করা হয়। পরে তার প্যান্টের জিপার থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, মাদক কেনাবেচার উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের হেফাজতে রেখেছিলেন কাশেম। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply