1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 7:02 pm

তাজমীন হত্যায় কথিত প্রেমিক রাজু আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • 40 Time View

কুমিল্লার স্কুলছাত্রী আলোচিত জান্নাতুন তাজমীন (১৫) ধর্ষণ ও হত্যার ঘটনায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, তাজমীন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাজুকে আটক করা হয়েছে। তার দাবি, রাজুই নিহত তাজমীনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে এসেছিলেন। তাকে কুমিল্লার মামলায় আসামি দেখানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান ওসি। আটকের আগে এক গণমাধ্যমের কাছে তানজীমের সঙ্গে সম্পর্কের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দেন রাজু। তিনি জানান, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমীনের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাজুর ভাষ্য অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ভোরে কক্সবাজার পৌঁছানোর পর তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। পরদিন দুপুরে তাজমীন একা কুমিল্লার উদ্দেশে রওয়ানা দেয় এবং পথেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost