1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 11:51 pm

চুয়াডাঙ্গায় সরকারি স্টাফ কোয়ার্টারে হামলা, নারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
  • 96 Time View
Oplus_16908288

 চুয়াডাঙ্গা গণপূর্ত অফিস ক্যাম্পাসের সরকারি স্টাফ কোয়ার্টারে এক নারী ও তার ছোট মেয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা এবং লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ শামীম ফেরদৌসের অনুপস্থিতিতে তার সরকারি কোয়ার্টারে ঢুকে তার স্ত্রী ও ছোট কন্যা সন্তানের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় বড় মেয়ে এমবিবিএস চিকিৎসক তানজিয়া তাসমীম চাঁদনীর বিয়ের গহনা ও নগদ টাকা লুটের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর মাথা, হাত ও পিঠে আঘাত করা হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে একজন নারীকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে তুলে দেন। আটক নারীর নাম রাফিয়া। তিনি চুয়াডাঙ্গা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা এবং তার পিতার নাম খোকন মুন্সি, যিনি সাবেক পৌর কাউন্সিলর বলে জানা গেছে। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। অভিযোগের সত্যতা ও হামলার প্রকৃত কারণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost