
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে জেলা মহিলা দলের উদ্যোগে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি ডিসি কোর্ট, কোর্ট মোড় ও পায়রা চত্বর ক্রসিং হয়ে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সাহিত্য পরিষদ হলরুমে জেলা মহিলা দলের সভাপতি রউফ-উর-নাহার রিনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরিফুল আলম বিলাস, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এ ছাড়া জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, সদস্য সচিব হাফেজ মাওলানা মাহাবুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন এবং মহিলা দলের নেত্রী রহিম বেগম ও ফেরদৌস লাকী বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন মহিলা দলের নেত্রী রহিম বেগম ও ফেরদৌস লাকী। এ সময় সদর উপজেলা মহিলা দলের সভাপতি তেজেরা বেগম, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি রিফাত সুলতানা বন্নী, দর্শনা থানা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগমসহ জেলা মহিলা দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেত্রীরা উপস্থিত ছিলেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply