1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 10:58 pm

চাটখিলে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মো. বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
  • 89 Time View

নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের দক্ষিণ পাশে বালুর মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন—চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার মো. খোরশেদ আলম (৪০) ও তার স্ত্রী শারমিন আক্তার মনি (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক অবস্থায় খোরশেদ আলম ও শারমিন আক্তার মনিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় মামলা করা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে চাটখিল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost