
বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘সবুজ ও টেকসই বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এবং ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপস্থিত প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। সরকারি মাতামুহুরি কলেজের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমের সভাপতিত্ব ও নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. হাসান, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান আকাশ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ‘সবুজ হোক ক্যাম্পাস, সবুজ হোক বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply