1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 9:33 pm

বিজিবির ৫ অভিযানে এক লাখ ৯০ হাজার টাকার মাদক ও পণ্য জব্দ, একজন আটক 

মো. সজিব উদ্দিন , দিনাজপুর প্রতিবেদক:
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
  • 80 Time View

ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তে পৃথক পাঁচটি বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে জব্দকৃত মালামাল ও অন্যান্য সামগ্রীর মোট সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৩০০ টাকা। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ ও ৭ সেপ্টেম্বর এসব অভিযান চালানো হয়। গত রোববার রাত ৮টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বোটডাঙ্গী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শামীম আক্তার (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে গোবিন্দপুর বিওপির সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও একটি ব্লুটুথ ইয়ারবাড জব্দ করা হয়। আটক শামীম আক্তার রাণীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। পরে তাকে জব্দকৃত মালামালসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হরিপুর উপজেলার ভাতুরিয়া এলাকায় চাপসার বিওপির সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পরে রাত ৮টা ২০ মিনিটে পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া এলাকায় চান্দুরিয়া বিওপি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। এছাড়া রাত ৮টা ৫৫ মিনিটে পীরগঞ্জ উপজেলার দস্তমপুর এলাকায় দানাজপুর বিওপির সদস্যরা মালিকবিহীন অবস্থায় আরও ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।অপরদিকে, আজ ভোর ৪টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলার বিরল উপজেলার কইকুরি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এনায়েতপুর বিওপির সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost