1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 1:46 pm

পাকুন্দিয়ায় এসএসসি ও সমমানের ১৪৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
  • 47 Time View

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে শিক্ষা ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী (জিপিএ-৫ প্রাপ্ত) ১৪৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৫সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান হিসেবে উপস্থিত অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost