1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 1:46 pm

দিনাজপুর ট্রাক টার্মিনালে রাখা শ্যামলি পরিবহনের গাড়ি আগুনে ভষ্মিভূত

মো. সজীব উদ্দিন সবুজ, দিনাজপুর
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
  • 41 Time View

দিনাজপুরের বটতলী ট্রাক টার্মিনালে পার্কিং করে রাখা শ্যামলী পরিবহনের একটি কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পাশে থাকা আরেকটি বাস রক্ষা করা সম্ভব হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ট্রাক টার্মিনাল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ট্রাক টার্মিনালে শ্যামলী এনআর ট্রাভেলসের কয়েকটি বাস পার্কিং করে রাখা ছিল। ভোরের দিকে হঠাৎ একটি বাস থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। এ সময় আগুনের তীব্রতা বাড়তে থাকায় পাশের আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে স্থানীয় চালক ও শ্রমিকরা ঝুঁকি নিয়ে দ্রুত বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, ট্রাকস্ট্যান্ডের ভেতরে শ্যামলী পরিবহনের তিনটি বাস পাশাপাশি রাখা ছিল। শনিবার ভোরে হঠাৎ একটি বাসে আগুন লাগে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost