
ঝিনাইদহে মাদক সেবনের অপরাধে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সব্যসাচী রায়, শৈলকুপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মখলেছুর রহমান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। পুলিশ জানায়, জেলাব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। পরে দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে ডোপ টেস্টের মাধ্যমে তাদের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদালতে সোপর্দ করা হয়। আদালত ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক সেবনের অপরাধে ৮ জনকে ৬ মাস করে এবং ৬ জনকে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply