
জানা গেছে, বৃহস্পতিবার শাহনেওয়াজ মেহেদী নিজ কার্যালয়ে নিয়মিত শুনানি কার্যক্রমে ব্যস্ত ছিলেন। এ সময় ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামে একটি পত্রিকার পরিচয়পত্র নিয়ে সবুজ শেখ তার কার্যালয়ে প্রবেশ করেন। নিজেকে ওই পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে তিনি ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণের জন্য সহায়তা হিসেবে অর্থ দাবি করেন। বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন। সবুজ জানান, তারা ঢাকায় প্রতিনিধি সম্মেলনে যাওয়ার জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সহযোগিতা সংগ্রহ করছেন। তবে তিনি ওই পত্রিকায় কোনো দিন সংবাদ পাঠিয়েছেন কি না, জানতে চাইলে তা স্বীকার করতে পারেননি। পরে পত্রিকাটির পরিচয়পত্রে উল্লেখিত তথ্য যাচাই করা হয়। অনলাইনে পত্রিকাটির কার্যক্রম অনুসন্ধান করেও চুয়াডাঙ্গাসংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি বলে জানা গেছে। এমনকি পরিচয়পত্রে উল্লেখিত সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় সরকারি দাফতরিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং অর্থ দাবি করার বিষয়টি আমলে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে সবুজ শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply