1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 14, 2026, 12:47 am

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা হিমেল মল্লিক আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১৮, ২০২৬
  • 51 Time View

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান হিমেল মল্লিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বেলগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হিমেল মল্লিক চুয়াডাঙ্গা পৌর এলাকার মাস্টারপাড়ার তাল্লু মাস্টারের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সদর উপজেলার বেলগাছি এলাকায় হিমেল মল্লিককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সময় তারা তাকে আটকে রেখে তাৎক্ষণিক চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্থানীয় জনতা এক যুবককে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost