1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 27, 2026, 1:51 am

চুয়াডাঙ্গায় দুই ব্রিজ স্কেল প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
  • 70 Time View

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও মুন্নার মোড় এলাকায় অভিযান চালিয়ে ওজনমাপক যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় দুটি ডিজিটাল ব্রিজ স্কেল প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ১৪ জুলাই মঙ্গলবার)সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, ওজনমাপক যন্ত্রে বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হাতিকাটা এলাকার ‘এন কে ট্রেডার্স’ (এন কে ডিজিটাল ব্রিজ স্কেল)-কে ২০ হাজার টাকা এবং ‘মেসার্স ব্রাদার্স ট্রেডার্স’-কে ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। এছাড়া, প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকা পর্যন্ত মুন্নার মোড়ের ‘গোল্ডেন ডিজিটাল ব্রিজ স্কেল’-এর সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, কাগজপত্র সঠিক পাওয়ায় ‘সুগন্ধা ডিজিটাল ব্রিজ স্কেল’ ও ‘বিসমিল্লাহ ডিজিটাল ব্রিজ স্কেল’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় অধিদপ্তর।  অভিযানকালে সকল প্রতিষ্ঠানকে সেবা মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost