1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 27, 2026, 12:59 am

দামুড়হুদায় বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৩, ২০২৬
  • 82 Time View

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিয়াম আলী (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম আলী একই গ্রামের পলাশ উদ্দীনের ছেলে।স্থানীয়রা জানান, দুপুরে দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা থেকে বাড়ি ফিরছিল সিয়াম। ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost