1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 14, 2026, 12:49 am

চুয়াডাঙ্গায় বিনামূল্যে রোপা আমন বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৩, ২০২৬
  • 75 Time View

চুয়াডাঙ্গায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন বীজ, সার ও গ্রীস্মকালীন বিভিন্ন জাতের সবজির বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা কনফারেন্স রুমে কৃষি উপকরণ বিতরণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।  উপ-সহকারী কৃষি কর্মকর্তা বকুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। এতে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম মনি, উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে এবং ফলন বাড়াতে এ প্রণোদনা কর্মসূচি বিশেষ ভূমিকা পালন করবে। বিনামূল্যে বীজ ও আধুনিক কৃষি উপকরণ পাওয়ার ফলে আমাদের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আরও বেশি উৎসাহিত হবেন। যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ উপকরণ এবং সার নিয়ে কেউ বাড়িতে ফেলে রাখবেন না। সবাই এসব বীজ মাঠে চাষ করবেন। আলোচনা শেষে উফশী আমন ধানের ১ হাজার ২৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৩ হাজার ৩শ’ কৃষকের প্রত্যেককে সবজির উপকরণ দেয়া হয়। সবজির উপকরণের মধ্যে রয়েছে ১৫ কেজি ডিএপি, ১৫ কেজি এমওপি, কলমি শাক, হাইব্রিড লাউ, হাইব্রিড চাল কুমড়া, পুইশাক, হাইব্রিড বেগুন, হাইব্রিড শশা ও মিষ্টি কুমড়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost