1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 27, 2026, 1:52 am

গাংনীতে মোটরসাইকেল–পাখিভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ১২, ২০২৬
  • 88 Time View

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হাশেম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পাখিভ্যানচালক ও মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে গাংনী পৌরসভার ঝিনেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে। তিনি গাংনী পৌর এলাকার ঝিনেরপুল এলাকায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। আহতরা হলেন গাংনী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শিশিরপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৪০), যিনি পাখিভ্যান চালাচ্ছিলেন এবং তেতুলবাড়িয়া ইউনিয়নের গরিবপুর গ্রামের রঞ্জিত হোসেনের ছেলে আব্দুল্লাহ (২০), যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। নিহতের ভাগনে বাবু জানান, প্যারালাইসিসে আক্রান্ত আবুল হাশেম রাতে ওষুধ কিনতে গাংনী বাজারে যাচ্ছিলেন। ঝিনেরপুল এলাকায় পৌঁছালে এক কিশোর সড়ক পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে পাখিভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার অতিক্রম করে বিপরীত লেনে চলে যান। এ সময় গাংনী থেকে মেহেরপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে পাখিভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও পাখিভ্যান সড়কে ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আবুল হাশেমের অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে খলিশাকুন্ডি এলাকায় তার মৃত্যু হয়। গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost