1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 9:38 am

নাইজারের প্রধান বিমানবন্দরে ভয়াবহ হামলা, সেনাসহ নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • 26 Time View

নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের বৃহত্তম ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর’-এ বৃহস্পতিবার ভোরে একদল বন্দুকধারী ভয়াবহ সশস্ত্র হামলা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলায় মোট ৩৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুজন সাধারণ বেসামরিক নাগরিক রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে হঠাৎ বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। বিমানবন্দরটি দেশটির সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর ভেতরে একটি সামরিক ঘাঁটিও রয়েছে। হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিম। সংগঠনটি বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। নাইজার দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সকাল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হামলায় জড়িত পলাতক ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারী এক বাসিন্দা বলেন, আমরা ভোর ৫টা ৫০ মিনিটের দিকে নামাজ শেষ করি। কিছুক্ষণ পর একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পাই। পরে বুঝতে পারি সেখানে হামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost