1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 25, 2026, 2:01 pm

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, মে ২২, ২০২৬
  • 45 Time View

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদের সঙ্গে কথা বলে বের হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে।‌ প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামজের পরপরই মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে। সেখানে কিছু উচ্ছৃঙ্খল যুবক এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করে। এ সময় তাদের হাতে ছিল লোহার রড ও লাঠিসোঁটা এবং হকিস্টিক। সাধারণ মানুষ এ ঘটনায় আতঙ্কিত হয়ে দিগ্বিদিক দৌড়াদৌড়ি করতে থাকে। পরে নাসীরুউদ্দীন পাটওয়ারীসহ জেলার নেতারা ঝিনাইদহ সদর থানায় অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঝিনাইদহের ছেলে তারেক রেজা জানান, আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরপরই এ ঘটনা। আমরা মসজিদেও নিরাপদ নই। তাহলে দেশটা কার কাছে নিরাপদ। এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আইনমন্ত্রীর নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে। আমাদের ওপর সশস্ত্র হামলা করা হয়েছে। ইনশাআল্লাহ আইনমন্ত্রীর বিচার একদিন করব আমরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost