1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 5, 2026, 3:13 pm

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শুক্রবার, জুন ৫, ২০২৬
  • 24 Time View

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টিভি এবং টি স্পোর্টস। বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সময় টিভি ও টি স্পোর্টস বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেছে। বিটিভি সূত্রও খেলা দেখানোর জটিলতা অবসানের কথা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১১ জুন। দীর্ঘ অনিশ্চয়তার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তায় বিটিভি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব নিয়ে তা শেয়ার করবে সময় টিভি ও টি স্পোর্টসের সঙ্গে। দর্শকরা গুরুত্বপূর্ণ ম্যাচ, হাইলাইটস ও বিশ্লেষণমূলক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। বিটিভির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলা দেখা যাবে। এই সম্প্রচার বাংলাদেশে ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। খেলা দেখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ছিলো ফুটবল ভক্তরা। অবশেষে সেই অনিশ্চয়তার অবসান হলো। প্রথমবার ৪৮ দল নিয়ে হতে যাচ্ছে বিশ্বকাপ। তিন দেশে বিশ্বকাপ হওয়ার ঘটনাও প্রথম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost