1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:15 pm

ফুলবাড়ীতে মাইটিভি প্রতিনিধিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
  • 2 Time View
Oplus_16908288
ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে মাইটিভির উপজেলা প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু)কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক। একই দিন অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।সংবাদ সম্মেলনে ফিজারুল ইসলাম অভিযোগ করেন, ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণ থেকে চোরাই বাইসাইকেলসহ এক চোরকে পুলিশ উদ্ধার করে। এ বিষয়ে গত ১৯ নভেম্বর বিকেল ৩টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম সাজুর কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় প্রধান শিক্ষক তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন সাংবাদিক ফিজারুল ইসলাম। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু বিচারের দাবি জানান। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী সাংবাদিক ফিজারুল ইসলাম (ভুট্টু) একই দিন ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost