
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর উদ্বোধন করা হয়েছে। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এজ গ্রুপের সদস্য এ কে এম মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মাছুম প্রধান এবং প্রান্ত ডায়াগনোস্টিক ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনসুর আলম চন্দন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। টুর্নামেন্টের মাধ্যমে অনূর্ধ্ব-১৮ বয়সী ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply