1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:15 pm

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭১৬ কেজি পলিথিন ও পিপি দানা জব্দ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
  • 2 Time View
ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১১৬ কেজি পলিথিন শপিং ব্যাগ, ৪৪৭ কেজি পলিথিন রোল ও ১৫৩ কেজি পিপি দানা জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) ফুলবাড়ী উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় ও ফুলবাড়ী থানা পুলিশের সমন্বয়ে উপজেলার তেঁতুলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সর্বমোট ৭১৬ কেজি পলিথিন ও পিপি দানা জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাউকে উপস্থিত পাওয়া যায়নি। ফলে কাউকে জরিমানা করা সম্ভব হয়নি। অভিযানে নেতৃত্ব দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা, পরিদর্শক প্রভাতি রানী, ফুলবাড়ী থানা পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost