1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:15 pm

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রথম যৌথ সামরিক মহড়া, প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
  • 3 Time View
নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে যৌথ সামরিক মহড়া ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১/২০২৬’। মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামরিক কার্যক্রম প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। মহড়ায় তিন বাহিনীর সমন্বিত সামরিক সক্ষমতা, পেশাদারিত্ব ও যুদ্ধপ্রস্তুতির নানা দিক তুলে ধরা হয়। এতে সেনাবাহিনীর আধুনিক স্থল অভিযান, স্পেশাল ফোর্সের বিশেষ কৌশল, নৌবাহিনীর উভচর অবতরণ ও সমুদ্র অভিযান এবং বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে নির্ভুল আক্রমণের সক্ষমতা প্রদর্শন করা হয়। এ সময় তিন বাহিনীর সদস্যরা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, গোপনীয়তা বজায় রেখে লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং জটিল নিরাপত্তা পরিস্থিতিতে অভিযান পরিচালনার দক্ষতা তুলে ধরেন।একই দিনে সেনাবাহিনীর দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি ইউএভি ও ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন এবং লক্ষ্যবস্তু ধ্বংসের বিশেষ মহড়াও পরিচালনা করা হয়।মহড়া শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণকারী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের দক্ষতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সমন্বিত কার্যক্রমের প্রশংসা করেন। আধুনিক যুদ্ধের পরিবর্তিত পরিস্থিতি এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের যৌথ সামরিক মহড়া তিন বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, উন্নত প্রশিক্ষণ এবং সদস্যদের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী ২০১৩ সাল থেকে প্রতিবছর স্বর্ণদ্বীপে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা জোরদার এবং সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নেও দ্বীপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সামরিক সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost