1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 12:48 pm

চুয়াডাঙ্গায় ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিতর্ক, সভাপতিসহ পাঁচ নেতাই বিবাহিত হওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, নভেম্বর ২২, ২০২৬
  • 261 Time View

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে নতুন এই কমিটি ঘোষণার পরপরই তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটিতে পদ পাওয়া সভাপতি জুয়েল মাহমুদসহ পাঁচ নেতার বিরুদ্ধে বিবাহিত এবং সন্তান থাকার অভিযোগ উঠেছে। এ ছাড়া কমিটির একাধিক নেতার সন্তান রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য পদপ্রাপ্তদের মধ্যে সিনিয়র সহসভাপতি হয়েছেন সাইফুল ইসলাম। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। তাঁদের মধ্যে সাইমুজ্জামান মিশা বিবাহিত এবং এক সন্তানের জনক বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া আমান উল্লাহ আমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। তাঁদের মধ্যে মাহবুবুর রহমান বিবাহিত বলে অভিযোগ উঠেছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরাফাত হোসেন। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক বলে জানা গেছে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন শোয়েব তিতাস। অন্যদিকে প্রচার সম্পাদক হয়েছেন রাশিদুল ইসলাম। তাঁর বিরুদ্ধেও বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক হওয়ার অভিযোগ রয়েছে। জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ পাঁচজন নেতা বিবাহিত এবং তাঁদের সন্তান রয়েছে। তাঁদের দাবি, সভাপতি জুয়েল মাহমুদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। কমিটির অন্য কয়েকজন নেতারও সন্তান রয়েছে বলে তাঁরা দাবি করেন। উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। সে সময় তৎকালীন সভাপতি শাহাজান খানের ছেলের এইচএসসি পাসের খবর ছড়িয়ে পড়ার পর কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোমিন মালিতা। নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের জনক হওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি জুয়েল মাহমুদ বলেন, “ভাই, আমি মিছিলে আছি। একটু পরে আপনার সঙ্গে কথা বলব।” এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটিতে কেউ বিবাহিত রয়েছেন বলে তাঁর জানা নেই। তবে কমিটির কেউ বিবাহিত হলে কিংবা কারও ছেলে-মেয়ে থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির শনিবার (২১ নভেম্বর) রাতে মোবাইল ফোনে গণমাধ্যমকে জানান নতুন কমিটিতে কেউ বিবাহিত রয়েছেন বলে তাঁর জানা নেই। যদিও ছাত্রদলে আপাতত বিবাহিত হওয়ার বিষয়টি কিছুটা শিথিল বলা যায়। তবে কমিটির কারও সন্তান রয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন। তিনি আরও বলেন, কমিটি গঠনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। যথাযথভাবে যাচাই-বাছাই করেই কমিটি ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost