
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সদস্য সচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী। ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব ও মুফতি তাহের কাসেমী।সমাবেশে আলোচনায় অংশ নেন মাওলানা মুহাম্মদুল্লাহ জামী, মাওলানা লোকমান মাযহারী, মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, মুফতি নাসির উদ্দীন খান, মাওলানা আশরাফুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি আকরাম হুসাইন। সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কর্মী সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি জাকির হুসাইন ও সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ আল বাকী।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply