1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 10, 2026, 7:22 pm

ডেপুটি স্পিকারের উদ্যোগে দুর্গাপুরে পর্যটন শিল্পের উন্নয়নে মতবিনিময় সভা

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ৯, ২০২৬
  • 23 Time View
Oplus_16908288

নেত্রকোনার দুর্গাপুরে পর্যটন শিল্পের সেবার মানোন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নানা উদ্যোগ নিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এরই মধ্যে পর্যটন এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন এবং উদ্যোগগুলোর দ্রুত বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের দিয়ে সরেজমিন যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দুর্গাপুরের পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা নিয়ে সুধীজন ও স্থানীয়দের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সাদামাটি এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। মুক্ত আলোচনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা নীপা বিশ্বাস, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিচাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, উপজেলা বণিক সমিতির সভাপতি রনজিৎ সেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর, বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল করিম, সাংবাদিক ওয়ালী হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবির ও যুবদল নেতা রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা শাহআলম, যুবদল নেতা সম্রাট গনিসহ রাজনৈতিক নেতাকর্মী, সুধীজন ও স্থানীয় ব্যবসায়ীরা। সভায় অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামী শীত মৌসুমে বিজয়পুর সাদামাটি পর্যটনকেন্দ্রে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, হোটেল-মোটেলের সেবার মান উন্নয়ন এবং স্থানীয় ভ্যান ও অটোরিকশায় পর্যটক পরিবহন সেবা আরও উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সচেতন নাগরিক, শিক্ষক, গণমাধ্যমকর্মী, আবাসিক হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ী, অটোরিকশা ও ভ্যানচালক, বাজার বণিক সমিতির সদস্য, পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। সভায় টেকসই পর্যটনশিল্প গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি এ খাতের উন্নয়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, তরুণদের ক্রমবর্ধমান অংশগ্রহণের মাধ্যমে পর্যটনশিল্পের ব্যাপক উন্নয়ন সম্ভব। এ খাতকে দেশের অন্যতম আয়ের উৎসে পরিণত করতে সরকারের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost