1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 5:31 pm

লামায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ৮, ২০২৬
  • 20 Time View

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের লামা উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী, থানা পুলিশের উপপরিদর্শক শেরে আবরার সাদ, বান্দরবান জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সোলতান আকবর মোমিন, লামা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজেদা বেগম এবং লামা পৌর মহিলা দলের সভাপতি মাজেদা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা সমবায় আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে সমবায় সমিতি পরিচালনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করা সম্ভব। তাঁরা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে সমিতির সদস্যদের ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost