
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মেধা, মনন ও সৃজনশীলতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান। এ সময় তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।নতুন প্রজন্মকে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply