
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি শহিদুল ইসলাম নিরো এবং হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা ইউনুস আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুন মিয়া, সমবায়ী আশরাফুল আলম খান, মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply