
রংপুর বিভাগের প্রায় ৫ হাজার গ্রাম পুলিশের মধ্যে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার মো. সাব্বীর হোসেন। এ অর্জনের মাধ্যমে জেলার সুনাম বয়ে এনেছেন তিনি। গত ৭ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন সাব্বীর হোসেন। বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল ইসলাম জানান, মো. সাব্বীর হোসেন গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছেন। তাঁর সততা, কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, মো. সাব্বীর হোসেন ২০১৯ সালে বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে যোগদান করেন। তাঁর এ সাফল্যে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, ৫ নম্বর বিরল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তফা জামানসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এ অর্জনকে বিরল উপজেলা তথা দিনাজপুর জেলার জন্য গৌরবের বলে উল্লেখ করেন স্থানীয়রা।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply