
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে পৌরসভার গোলচত্বরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহরের এনএস রোডে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্যান্টনমেন্টে বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তাই ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিন। বক্তারা আরও বলেন, সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন ও জনজীবনের বিশৃঙ্খলার অবসান ঘটে। দেশ অস্থিতিশীল পরিস্থিতি থেকে শৃঙ্খলার পথে ফিরে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. সোহরাব হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জাহিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হাকিম মাসুদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, জেলা যুবদলের সভাপতি মো. ফুয়াদ হোসেন ফাহিম ও সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জনিসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। র্যালিটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply