1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 12:55 pm

হরিপুর সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাত ট্যাবলেট জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ৭, ২০২৬
  • 20 Time View
Oplus_16908288
মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে এর ভয়াবহ ছোবল থেকে সুরক্ষিত রাখতে সীমান্তে মাদকের অবৈধ প্রবেশ রোধে ৪২ বিজিবির প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ মিনাপুর বিওপির একটি দল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে গেলেও, পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ টাকা। বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে শনিবার (৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িত মাদক চোরাকারবারি চক্রের সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা তাদের সেই অপচেষ্টা সফল হতে দেবে না। শুধু মাদকদ্রব্য উদ্ধার নয়, এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করাও আমাদের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে আমাদের অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost