1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 5:37 am

ময়মনসিংহে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ৬ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
  • 8 Time View

ময়মনসিংহে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা’ শীর্ষক ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স (২০২৬-২০২৭)-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল নূর। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিন এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চান মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ময়মনসিংহ কার্যালয়ের ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ বোরহান উদ্দিন। প্রশিক্ষণ কোর্সে মোট পাঁচটি গ্রুপে ২০ জন করে ১০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে আয়োজকদের তথ্যে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost