
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ২ নম্বর সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন চার নেতা। মনোনয়নপ্রত্যাশীরা হলেন—সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ওমর ফারুক শাহ, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরমান ভূঁইয়া এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি এস এম মোজাম্মেল হক। রোববার (১ নভেম্বর) বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থিত নেতা-কর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে তাঁরা কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের কাছে পৃথকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান উদ্দিন দয়াল, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রনি ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মনোনয়ন ফরম গ্রহণ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, এ পর্যন্ত আরমান ভূঁইয়া, জসিম উদ্দিন ভূঁইয়া, ওমর ফারুক শাহ ও এস এম মোজাম্মেল হকসহ মোট চারজনের মনোনয়ন ফরম পাওয়া গেছে। দলীয় মনোনয়নের বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতারা আলোচনা ও পর্যালোচনা করে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply