1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 2:02 pm

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
  • 62 Time View

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। অভিযানে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বড় পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. কালু (৪৪) ও তার স্ত্রী শরিফা বেগমকে (৪০) গ্রেপ্তার করে। কালু ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। শরিফা মৃত রফিকুল ইসলামের মেয়ে। অভিযানকালে কালুর বসতবাড়ির দক্ষিণ পাশে নির্মাণাধীন একটি বাড়ির সামনে বালুর স্তূপ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, শরিফা দীর্ঘদিন ধরে স্বামী কালুর সঙ্গে মাদক ব্যবসা করে আসছিলেন। অন্যদিকে, চন্দ্রিমা থানা পুলিশ খড়খড়ি বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মো. নুর ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে। তিনি নারিকেলবাড়িয়া গ্রামের আমান উল্লাহর ছেলে। এ সময় তার কাছ থেকে সাতটি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি এবং জুয়া আইনে একটি মামলা রয়েছে। একই দিন রাত সাড়ে ১০টার দিকে মেহেরচণ্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. পাভেলকে (২৯) গ্রেপ্তার করে চন্দ্রিমা থানা পুলিশ। তিনি মৃত নজরুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা নয়টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া বোয়ালিয়া থানা পুলিশ রামচন্দ্রপুর বৌ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিন আলী ওরফে সদাকে (৩৫) গ্রেপ্তার করে। তিনি টিকাপাড়া গোরস্থান গ্রামের মৃত সমির আলীর ছেলে। বর্তমানে তিনি রামচন্দ্রপুর বৌ বাজার এলাকায় বসবাস করেন। এ সময় তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost