1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 2:00 pm

চার বছরে পাঠকের আস্থায় কালবেলা, বেলাবোতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
  • 16 Time View

প্রকাশনার চার বছর পূর্ণ করে পাঠকের আস্থা ও ভালোবাসায় এগিয়ে চলেছে দৈনিক কালবেলা। পত্রিকাটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবোতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে বেলাবো প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক কালবেলার বেলাবো প্রতিনিধি আলমগীর পাঠানের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলাবো প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন নীলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লব, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ, উপজেলা যুবদলের সভাপতি মো. আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক সুমন ফকির রাজ, বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আ. জলীল, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. তারেক ফকির, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. স্বপন মাহমুদ, সহসভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক মো. মকবুল হাসান রজনী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক মো. আলী হোসেন, নির্বাহী সদস্য মো. দুলাল সরকার, শফিকুল ইসলাম খান, এম. এ. হালিম, সদস্য ইশতিয়াক আহমেদ এমাদ, মো. বাদল মিয়া, দিদার হোসেন পিন্টু ও শাহিনূর আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পাঠকের আস্থা অর্জনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পত্রিকাটি ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লব বলেন, “দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি। অল্প সময়ে পত্রিকাটি যেভাবে এগিয়ে গেছে, ভবিষ্যতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি।” আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost