1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 3:44 pm

কুষ্টিয়ায় জিয়া শিশু-কিশোর সংগঠনের জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

রফিক, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
  • 67 Time View

জিয়া শিশু-কিশোর সংগঠন কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের ১ নম্বর সদস্য অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু; কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান কাজল মজমাদার; রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি অধ্যক্ষ মো. নওয়াব আলী; কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মেজবাউর রহমান পিন্টু এবং জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের প্রকাশনা বিষয়ক সহসম্পাদক সুবর্ণা মাহমুদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মীর মোমিনুর রহমান সুজন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিয়া শিশু-কিশোর সংগঠন কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ সদস্য খন্দকার শামসুজ্জাহিদ এবং সংগঠনটির জেলা শাখার জ্যেষ্ঠ সদস্য মো. আমজাদ হোসেন বিদ্যুৎ। অনুষ্ঠান পরিচালনা করেন জিয়া শিশু-কিশোর সংগঠন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুনার রশিদ। সভায় সভাপতিত্ব করেন জিয়া শিশু-কিশোর সংগঠন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মো. এবাদত আলী। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost