
দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিলকিস বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দিনাজপুর শহরের টিএনটি রোড থেকে পৌরসভা রোডে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় হাতে ব্যাগ নিয়ে হেঁটে যাওয়া এক নারীর গতিরোধ করে তল্লাশি করা হয়। পরে তাঁর ব্যাগ থেকে ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার বিলকিস বেগম দিনাজপুরের বিরল উপজেলার ৫ নম্বর ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র আরও জানায়, বিলকিস বেগম এর আগে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সাজা ভোগ করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply