1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 3:44 pm

ঝিনাইদহে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ৩০, বাড়িঘর-দোকান ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
  • 47 Time View

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০টি বাড়ি ও ৫টি দোকান ভাঙচুর করা ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে থেমে থেমে এ সংঘর্ষ চলে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত।  স্থানীয়রা জানান, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সমাজবিরোধী কাজ করে এলাকা ছাড়া ছিলেন রেজাউল ইসলাম ওরফে রেজা ডাকাত। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর রেজাউল ইসলামসহ তার সমর্থকরা বাড়ি ফিরে আসে। এরপর এলাকায় আধিপত্য নিয়ে স্থানীয় মকলেছ হোসেনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় কাশিপুর ক্লাব মোড় এলাকায় হামলা চালায় রেজাউল ইসলামের সমর্থকরা। কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বেঁদেপল্লীতে এমন হামলার ঘটনা প্রায়ই ঘটে। এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বেঁদেপল্লীর নেতৃত্বদানকারীদের সন্ধ্যায় বসে স্থানীয় সমাধান করার চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost