1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 4:33 pm

ফুলবাড়ী সীমান্তে দেড় লাখ টাকার মাদক ও ইনজেকশন জব্দ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
  • 33 Time View

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সদস্যদের পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন জব্দ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৩২ হাজার ১৫০ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন অচিন্তপুর বিওপি ও আমড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন ১ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৮১ পিস ইনজেকশন জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, বিজিবির নিয়মিত টহল জোরদার করার ফলে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। মাদক ও চোরাচালান দমনে সীমান্ত সুরক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost