1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 6:15 pm

দুর্গাপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
  • 132 Time View

নেত্রকোনার দুর্গাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার শুরা অধিবেশন ও উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হাফেজ মাওলানা মঞ্জুরুল হককে সভাপতি এবং মো. মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করে চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দুর্গাপুর পৌরসভাস্থ দারুল হিকমাহ ইসলামী একাডেমির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা আলী আকবরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন জালালী। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-মামুন। সম্মেলনে বক্তব্য দেন মাওলানা আব্দুল মান্নান, হাফেজ মাওলানা মঞ্জুরুল হক, হাফেজ মো. মোস্তফা কামাল, মাওলানা সফিকুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান, মো. মোশাররফ হোসেন, মাওলানা ইদ্রিছ আলী ও মাওলানা আবুল বাশার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফজাল হোসাইন জালালী বলেন, “বছরের পর বছর ধরে চলে আসা বৈষম্য, জুলুম ও দুর্নীতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন কিংবা পরিচিত মুখের রদবদল জনগণের ভাগ্যের পরিবর্তন আনতে পারেনি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং সমাজ থেকে সব ধরনের শোষণ ও অবিচার দূর করতে ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র সংস্কার অপরিহার্য। এ জন্য আমাদের প্রত্যেককে আরও জোরদার মেহনত করতে হবে।” সম্মেলনে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে হাফেজ মাওলানা মঞ্জুরুল হক সভাপতি, হাফেজ মো. মোস্তফা কামাল সহসভাপতি, মো. মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক এবং মাওলানা সফিকুল ইসলাম সহসাধারণ সম্পাদক নির্বাচিত হন। ঘোষিত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে সভা আহ্বান করে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং তা জেলা কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost