1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 7:01 pm

বারনই নদী পুনরুজ্জীবন ও দখলমুক্তকরণ প্রকল্পের এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
  • 45 Time View

রাজশাহীর পবা উপজেলায় বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্পের আওতাধীন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বারনই নদীকে পুনরুজ্জীবিত করা, পানিদূষণ রোধ এবং অবৈধ দখল থেকে নদীকে মুক্ত করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনকালে প্রকল্পের আওতাধীন এলাকার সার্বিক পরিস্থিতি এবং নদী পুনরুদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost