1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 7:01 pm

মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
  • 57 Time View

​ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে আটক করেছে বিজিবি। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক দুই পুরুষ হলেন, নোয়াখালীর হাতিয়া থানার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের সুবল চন্দ্র জলদাস (৬৮) ও তার ছেলে পলাশ চন্দ্র জলদাস (৩৫)। আটক অন্য ৬ জন নারী ও শিশু হওয়ায় তাদের নামপরিচয় বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকালে মহেশপুর বিজিবির বাঘাডাংগা বিওপির টহল দল সীমান্ত পিলার-৬০/৭৫-আর এলাকায় টহল দিচ্ছিল। ওই সময় সীমান্তবর্তী পলিয়াটি গ্রামের একটি বাগানে অবস্থানরত ৮ জনকে আটক করে বিজিবি। আটকদের মধ্যে দুইজন নারী, ৪ জন শিশু ও দুই জন পুরুষ। আটককৃত সবাই বাংলাদেশের নাগরিক। পরে বিকালে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানার ডিউটি অফিসার (এসআই) মাসুমা বিশ্বাস জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আজ বুধবার আটকদের আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost